দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রো-প্যালেস্টাইন প্রতিবাদ ফুটবলকে ক্ষতিগ্রস্ত করছে এবং এটি ‘খেলা ধ্বংস করছে’ বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হেইমির হ্যালগ্রিমসন।
আয়ারল্যান্ডের ফুটবল ফেডারেশনকে ইসরায়েলের বিরুদ্ধে নেশনস লিগ ম্যাচ বয়কটের আহ্বান জানানো কিছু অ্যাক্টিভিস্ট বৃহস্পতিবার আয়ারল্যান্ডের একটি ম্যাচে প্রতিবাদ জানায়। তারা আভিভা স্টেডিয়ামে ম্যাচ চলাকালে মাঠে টেনিস বল ছুড়ে মারে।
বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘খেলা বন্ধ করো’ এবং ছোড়া টেনিস বলগুলোতে ফিলিস্তিনের পতাকার চিহ্ন ছিল। তাদের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে তারা গণহত্যা হিসেবে দেখছে এবং তার প্রতিবাদেই এই কর্মসূচি।
কোচ হ্যালগ্রিমসন বলেন, ‘সবাই প্রতিবাদের অধিকার রাখে, তবে এর নেতিবাচক দিকও আছে। এই ধরনের কর্মকাণ্ড খেলাধুলার পরিবেশ নষ্ট করছে।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি খেলা ধ্বংস করতে চায়, তাহলে তা দুঃখজনক। বিশেষ করে যারা ফুটবল নিয়েই কাজ করছে, তাদের জন্য এটি অস্বস্তিকর।’
এর আগে গত অক্টোবরে নরওয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছিল, ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে অর্জিত অর্থ গাজায় মানবিক সহায়তায় দান করা হবে।
সূত্র: আল-জাজিরা
/অ